dainikkalerpotro
১৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার”র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে বিশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২১২,০০০/- টাকা উদ্ধার করা হয়। সোমবার (১৬ মার্চ’) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের বিশ টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ২১২,০০০/- টাকা মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিক ভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার।

১০

শ্রীপুরে পৃথকস্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১১

দিনাজপুর হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার।

১২

পুরোনো সড়কের বেহাল দশা: লাশ নিয়ে কবরস্থানে যেতে চরম ভোগান্তি

১৩

শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন

১৪

দৌলতপুরে ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ

১৫

গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ

১৬

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

১৭

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত আরও ২

১৮

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩

১৯

সরকারের উদাসীনতায় স্বাস্থ্যখাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: সেলিম উদ্দিন

২০