dainikkalerpotro
৮ মে ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরোনো সড়কের বেহাল দশা: লাশ নিয়ে কবরস্থানে যেতে চরম ভোগান্তি

 

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের একটি শত বছরের পুরোনো সড়ক সংস্কারের অভাবে এখন গ্রামবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক যুগেও উন্নয়নের ছোঁয়া না লাগায় সড়কটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী। বিশেষ করে এই পথ দিয়ে কবরস্থানে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীকে চরম বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​পুখুরিয়া গ্রামের টাওয়ার মোড় থেকে কবরস্থান হয়ে বারুর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। স্থানীয়রা জানান, পুখুরিয়া কবরস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আশপাশের অন্তত পাঁচটি গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয়। কিন্তু রাস্তার অবস্থা এতটাই নাজুক যে, খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থানে পৌঁছানো এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে হাঁটু সমান পানিতে তলিয়ে যায়।

​রাস্তার এই জরাজীর্ণ অবস্থার প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। স্কুলগামী শিশুদের প্রতিদিন এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। এছাড়া গ্রামটিতে কোনো জরুরি রোগী বা বৃদ্ধদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়লে যানবাহন চলাচল করতে না পারায় সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

​এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে বালিয়াখোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটি সংস্কার করা হবে। কিন্তু অভিযোগ উঠেছে, চেয়ারম্যানের নিজের বাড়ির রাস্তা কার্পেটিং করা হলেও পুখুরিয়া গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি রয়ে গেছে অবহেলার আড়ালে।

​স্থানীয়দের দাবি, এর আগে টাওয়ার মোড় থেকে লিটনদের বাড়ি পর্যন্ত প্রায় তিন লক্ষ টাকার একটি মাটি ভরাট প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তবে সেই প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করে অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন গ্রামবাসী। একাধিকবার ধরণা দিয়েও কোনো প্রতিকার না পেয়ে বর্তমানে চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা।

​এ বিষয়ে বালিয়াখোরা ইউনিয়নের চেয়ারম্যান জানান, রাস্তাটির বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতির তথ্য তিনি দিতে পারেননি।

​অন্যদিকে, ঘিওর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আগে তাকে কেউ অবহিত করেনি। তবে এখন যেহেতু বিষয়টি সামনে এসেছে, তিনি দ্রুত সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

​দুর্ভোগ নিরসনে দ্রুত এই সড়কটি সংস্কার বা পাকাকরণের মাধ্যমে জনজীবন সচল করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার।

১০

শ্রীপুরে পৃথকস্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১১

দিনাজপুর হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার।

১২

পুরোনো সড়কের বেহাল দশা: লাশ নিয়ে কবরস্থানে যেতে চরম ভোগান্তি

১৩

শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন

১৪

দৌলতপুরে ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ

১৫

গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ

১৬

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

১৭

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত আরও ২

১৮

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩

১৯

সরকারের উদাসীনতায় স্বাস্থ্যখাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: সেলিম উদ্দিন

২০