কালেরপত্র ডেস্ক
২২ মে ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

 

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া

জাতীয় স্মৃতি সৌধ–এর অভ্যন্তর থেকে সরকারি গাছ কেটে বিক্রি করে বাইরে নেওয়ার সময় সাংবাদিকদের হাতে ধরা পড়েছে একটি চক্র। অভিযোগ উঠেছে, দায়িত্বশীল কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতরের গাছ গোপনে সরিয়ে নেওয়া হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় স্মৃতি সৌধের ভেতর থেকে কাটা গাছ একটি ভ্যানে করে বাইরে নেওয়া হচ্ছিল। এ সময় উপস্থিত সাংবাদিকরা গাছ বিক্রি ও পরিবহনের বৈধ অনুমতি, নিলাম সংক্রান্ত কাগজপত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন দেখতে চাইলে ঠিকাদার মোফাজ্জল হোসেন বলেন, এটা স্যার জানেন।
তবে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ার হোসেন–এর কাছে জানতে চাইলে তিনি দায় এড়িয়ে বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না।
অন্যদিকে গাছ বহনের জন্য আসা ভ্যানচালক সাংবাদিকদের জানান, তাকে একটি স-মিলে গাছ পৌঁছে দেওয়ার জন্য ডেকে আনা হয়েছে। এতে পুরো ঘটনাকে ঘিরে নতুন করে সন্দেহের সৃষ্টি হয়েছে।
সচেতন মহলের প্রশ্ন—জাতীয় স্মৃতি সৌধের মতো রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ স্থানের সরকারি গাছ কিভাবে কাটা হলো, কে বিক্রির অনুমতি দিল, আর কোন প্রক্রিয়ায় তা বাইরে নেওয়া হচ্ছিল? ঘটনাস্থলে কোনো বৈধ নিলাম কাগজ, পরিবহন অনুমতি বা সরকারি আদেশ দেখাতে না পারায় পুরো বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
আইন অনুযায়ী, সরকারি সম্পদ বিক্রি বা অপসারণের ক্ষেত্রে নির্ধারিত নিলাম প্রক্রিয়া ও প্রশাসনিক অনুমোদন বাধ্যতামূলক। যথাযথ অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা, বিক্রি কিংবা পাচারের চেষ্টা সরকারি সম্পদ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

১০

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

১১

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার।

১২

শ্রীপুরে পৃথকস্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৩

দিনাজপুর হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার।

১৪

পুরোনো সড়কের বেহাল দশা: লাশ নিয়ে কবরস্থানে যেতে চরম ভোগান্তি

১৫

শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন

১৬

দৌলতপুরে ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ

১৭

গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ

১৮

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

১৯

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত আরও ২

২০