dainikkalerpotro
২৫ নভেম্বর ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরের সাঈমের তৈরি করা অ্যাপে মিলছে অনলাইন সেবা

নিজের তৈরি মোবাইল আ্যপস নিয়ে আইসিটি বিভাগে সাড়া ফেলেছে গাজীপুরের কালিয়াকৈরের মো. সাঈম সারোয়ার। ‘কালিয়াকৈর অনলাইন সেবা’ নামে একটি অ্যাপস তৈরি করেছেন তিনি। যে অ্যাপটিতে মিলবে জরুরি সকল তথ্য ও সেবা। হাতের মুঠোয় কালিয়াকৈর উপজেলার সকল সরকারি-বেসরকারি সেবা দিতেই এমন উদ্যোগ এই তরুণের।

মো. সাঈম সারোয়ার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে এবং আবুল বাশার কৃষি কলেজ থেকে ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচারে পড়াশোনা করছেন। এর পাশাপাশি এসএ ক্রিয়েটিভ মিডিয়া নামে একটি অনলাইন এজেন্সি পরিচালনা করছেন।

অ্যাপটির নির্মাতা মো. সাঈম সারোয়ার বলেন, অ্যাপটিতে এখন প্রায় ১৮টি ক্যাটাগরিতে কালিয়াকৈর উপজেলার সকল অনলাইন সেবা সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এ নিয়ে কাজ করছেন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার নির্মাতা এ তরুণ। তার কালিয়াকৈর অনলাইন সেবা অ্যাপে মিলবে উপজেলার সকল জরুরি সেবা।

তিনি আরও জানিয়েছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে কালিয়াকৈর তথ্য-সমৃদ্ধ এলাকা হিসেবে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ চাইলেই তাৎক্ষণিক জরুরি অনলাইন সেবা নিতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা ক্লিক করতে পারেন https://play.google.com/store/apps/details?id=com.kaliakair.app অনলাইনে যে সকল সেবা পাবেন খবর, কালিয়াকৈরের সকল প্রেসক্লাব এর সাংবাদিকগণের তালিকা ও মোবাইল নম্বর, সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিক চিকিৎসকের তালিকা ও মোবাইল নম্বর, ব্লাড ডোনার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিমান টিকিট, বাস টিকিট, রেল সেবা, হেল্প লাইন, থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ, ই-সেবা, দর্শনীয় স্থান, উপজেলার তথ্য, পৌরসভার তথ্য, ইউনিয়ন পরিষদ, স্কুলের তালিকা ইত্যাদি নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। কেনাকাটা, বোর্ডের রেজাল্ট বের করা জন্মনিবন্ধনের জন্য আবেদন, জন্মনিবন্ধন ভুল সংশোধন, নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন, পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত সেবা একটি অ্যাপে। প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১০

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১১

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১২

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৩

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৪

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৫

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৬

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৭

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৮

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৯

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

২০