dainikkalerpotro
২০ অগাস্ট ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুখে কালো কাপড় নয়; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে নামতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের খসড়া নীতিমালা দেশের সাংবাদিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে চুড়ান্ত করার আহবান জানান। অন্যথায় এই নীতিমালা গ্রহনযোগ্যতা হারাবে। “সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে মুখে কালো কাপড় নয়, বরং মাথায় লাল কাপড় বেঁধে রাজপথে নামতে হবে।”

শনিবার ১৬ আগস্ট বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি এ কে এম আবুল হোসেনের সভাপতিত্বে আহমেদ আবু জাফর বলেন, “বাংলাদেশের সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত। তাদের জীবন ও পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় দোষীদের শাস্তি হয় না বললেই চলে। অথচ গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখন কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “যে আন্দোলন কেবল প্রতীকী কালো কাপড় বেঁধে সীমাবদ্ধ থাকে, তাতে পরিবর্তন আসে না। আমাদের লাল কাপড় মাথায় বেঁধে রক্ত ঝরানোর শপথ নিয়ে মাঠে নামতে হবে। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য দাবি আদায়ে এগিয়ে আসতে হবে।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম বলছেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে এ কাজটি করা উচিত।

বিশেষ অতিথি ছিলেন চৌধুরী রাশিদ উদ্দিন মাহমুদ, মহাসচিব, শিক্ষক কর্মচারী ফেডারেশন, মোঃ মনির হোসেন কাজী, সভাপতি, আইজেএফ, নাজমুল হাসান বাবু, চেয়ারম্যান, ফিউচার ফাউন্ডেশন, সম্পাদক, টুটুল চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক, জনতা ব্যাংক।

অন্য বক্তারা বলেন, সাংবাদিক এবং সাংবাদিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই আলাদা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সংবাদকর্মীদের হয়রানি, হুমকি ও হামলার ঘটনা বন্ধ করতে হবে।

আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার বাবু ও ফাতেমা আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১০

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১১

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১২

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৩

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৪

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৫

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৬

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৭

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৮

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৯

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

২০