লেখক: শাহীন চাকলাদার।
চাটুকার তোষামোদকারী সব
ভীর করে বীর! বেশে,
ফটোও তোলে অনেক ত্যাগী!
নেতাদের সাথে হেসে।
ডান বাম চিপা চাপা দিয়ে এরা
পৌছে ঠিক জায়গায়,
ডিউটিতে রাখে একজন,
যার হাত ভাল ক্যামেরায়।
কোনটা খাঁটি কোনটা যে ছল
বিচারটা দরকার,
আছেন যিনি, আসেন যিনি
দুজনেই দুজনার!
আসল কর্মী চুপে এখন
সংকোচ নয় মিছে,
বসার জায়গা হয়না যে তাঁর
সামনে কিংবা পিছে।
সুসময় থাকে যখন, সুখের
মাছির ভীড়ও বাড়ে,
আসল সদাই তলে পড়ে যায়
দুধ মাছি দের ভারে।
সুখের সময় আসে, তারা
দুখে চলে যায়,
এমন নিয়ম দেখছি সদা
নয়া এই জামানায়।
কে বা আনে কাকে কেনে
দামটা পড়ে কত?
হিসেব করে দেখো গায়ে
ফোসকা পড়েছে কত।
খুব তো বলে মাইকে দাড়িয়ে
এটা হবেনা, হবেনা,
হয়তো সেটাই, হা হা!
যেটা-হবেনা হবেনা হবেনা!
আসল সময় আসল মানুষ
আসল নকল বোঝায়,
দেরী না করে মন দাও ভাই
মন দাও তাঁরে খোজায়।।
মন্তব্য করুন