dainikkalerpotro
২০ জুলাই ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈর-মাওনা সড়ক দুর্ঘটনায়: নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ গাজীপুর জেলার ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থার কারণে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সংকীর্ণ রাস্তা, অতিরিক্ত বাঁক ও বক্রতার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দৃশ্যমান হয় না। এর সঙ্গে রয়েছে সিএনজি অটোরিকশা ও ভারী যানবাহনের (ট্রাক, কাভার্ড ভ্যান) অনিয়ন্ত্রিত চলাচল এবং অতিরিক্ত গতি—যা এই রাস্তাকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে।
এই পরিস্থিতির দ্রুত উন্নয়নের দাবি জানিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), গাজীপুর জেলা শাখা স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সংগঠনের সভাপতি মো: রাকিব হাসান বলেন, “এই আঞ্চলিক মহাসড়কের এমন দুরবস্থায় সাধারণ মানুষ প্রতিদিন প্রাণ ঝুঁকিতে চলাচল করছে। আমরা ৭২ ঘণ্টার মধ্যে সংস্কার কাজ শুরুর দাবি জানাচ্ছি, তা না হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো।”

সাংগঠনিক সম্পাদক আদনান সামী বলেন, “এটি কেবল রাস্তাঘাটের বিষয় নয়—এটি মানুষের জীবন-মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। দায়িত্বশীল দপ্তরগুলোর এখনই ব্যবস্থা নেওয়া উচিত।”
এসময় আরও উপস্থিত ছিলেন নিসআ গাজীপুরের কার্যনির্বাহী সদস্য শান্ত, অর্ঘ, হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তারা বলেন, শুধুমাত্র সংস্কার নয়, এই সড়কটিকে প্রশস্ত করতে হবে, বাঁকগুলো সরল করতে হবে এবং যানবাহন চলাচলে নিয়মশৃঙ্খলা আনতে হবে।
নিসআ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যথায় জনগণের স্বার্থে তারা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০