dainikkalerpotro
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়িয়ায় দুর্গোৎসবে লন্ডন প্রবাসী সাংবাদিক ইউসুফ লেনিনের ভালোবাসার উপহার

স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপে প্রায় ৩০০ পিস টি-শার্ট উপহার দিয়েছেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া’র নাতি ইউসুফ হোসেন লেনিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মোট ১১ টি পূজা মণ্ডপের সংশ্লিষ্ট কমিটির কাছে এই টি-শার্ট হস্তান্তর করা হয়। এসময় যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন ভার্চুয়ালি ফোন কলের মাধ্যমে সকল পূজা মণ্ডপের সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পূজা উদযাপনের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। মূলত, দুর্গাপূজা ঘিরে কেউ যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। ধুবড়িয়া ইউনিয়নবাসী অতীতের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে  পূজা উদযাপন করছে। এর মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধুবড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হেমন্ত শীল জানায়, ধুবড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সুযোগ্য নাতি ইউসুফ হোসেন লেনিন এর পক্ষ থেকে প্রাপ্ত টি-শার্ট উপহার প্রতিটি মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যাপক আনন্দিত। আমাদের কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি বিদেশে থেকেও সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন। তিনি পুরো ইউনিয়নে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনের প্রতীক হয়ে উঠেছেন। উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ (স্নাতক) এবং ২০২১ সালে এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও সম্প্রতি তিনি ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছেন। বর্তমানে আইনে উচ্চতর ডিগ্রি প্রাপ্তির জন্য তিনি লন্ডনে অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০