dainikkalerpotro
১৯ অক্টোবর ২০২৫, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই কিডনি বিকল ফাতেমার পাশে দাঁড়ালেন ব্যারিস্টার মোঃ গোলাম নবী

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের দুই কিডনি বিকল মাস্টার্স পাশ তরুণী ফাতেমা আক্তারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আহ্বায়ক কমিটি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোঃ গোলাম নবী।তিনি আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

প্রায় আট মাস আগে দৈনিক সকালের সময় পত্রিকায় ফাতেমা আক্তারের অসুস্থতা ও আর্থিক সংকট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সম্প্রতি ফেসবুক স্ক্রল করার সময় সেই সংবাদটি ব্যারিস্টার মোঃ গোলাম নবীর চোখে পড়ে। বিষয়টি জানার পর তিনি অবিলম্বে দৈনিক সকালের সময় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন এবং শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে স্বচক্ষে দেখতে দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামে ফাতেমার বাড়িতে ছুটে যান। ফাতেমার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ রহম শেখের মেয়ে ফাতেমা আক্তার দীর্ঘ দেড় বছর ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থা অবনতি ঘটছে। পরিবারের আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফাতেমা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় অবস্থিত সরকারি সা’দত কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার স্বপ্ন ছিলো একটি ভালো চাকরি নিয়ে সংসারের হাল ধরবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দুই কিডনি বিকল হওয়ায় এখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ফাতেমা জানান, তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের পরিবারের খোঁজখবর নেন না। সংসারের খরচও বহন করেন না। ভাই কিছুদিন চিকিৎসার ব্যয় বহন করলেও স্ত্রীর চাপে এখন সেটিও বন্ধ করে দিয়েছেন। বর্তমানে তিনি মা এবং দুই বোনসহ অত্যন্ত কষ্টে দিন পার করছেন।“আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও দয়ালু মানুষদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে আমার চিকিৎসার পাশে দাঁড়ান”—কান্নাজড়িত কণ্ঠে এমন অনুরোধ জানান ফাতেমা আক্তার।

অনুদানের জন্য ফাতেমা আক্তারের বিকাশ পারসোনাল নাম্বার 01743-232524

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০