dainikkalerpotro
১৯ অক্টোবর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুর বিএনপির মনোনয়ন প্রত্যাশি স্বপনের মোটরসাইকেল শোডাউন

স্টাফ রির্পোটার:

টাঙ্গালের নাগরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম স্বপনের বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ারের বিভিন্ন ইউনিয়ন ও বাজার সমুহে এ লিফলেট বিতরণ করা হয়। নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে বিশাল মোটরসাইকেলের বহরটি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এসময় নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মীর খালেক মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ সকল সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মো. শরিফুল ইসলাম স্বপনের মোটরসাইকেল শোডাউনে প্রায় সহ¯্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ও টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি শরিফুল ইসলাম স্বপন বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও তা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। তিনি আর বলেন, দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হতে পারলে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার জনগনের মৌলিক অধিকার আদায় সে সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০