dainikkalerpotro
১০ নভেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে গণজোয়ার: এস এম জাহাঙ্গীরের পক্ষে উত্তরা পলওয়েল মার্কেটে বিএনপির বিশাল গণমিছিল

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা পলওয়েল মার্কেট এলাকায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি আহ্বায়ক মোঃ মিলনের নেতৃত্বে পলওয়েল মার্কেট চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের জননন্দিত নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মাঠে নেমেছে। জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।”

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও তরুণ সমাজের কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা রাখবেন।

গণমিছিলে উত্তরা পশ্চিম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি জুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, যা আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির শক্তিশালী অবস্থানকে আরও দৃঢ় করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১০

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১১

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১২

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৩

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৪

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৫

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৬

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৭

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৮

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৯

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

২০