নান্নু মিয়াঃ
ঢাকার ধামরাই উপজেলার হাটিপাড়া এলাকায় ‘মেসার্স ফোর স্টার ব্রিকস’ নামের একটি ইটভাটা সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই—আইনের ন্যূনতম নিয়মও অনুসরণ না করেই দীর্ঘদিন ধরে চলছে ইট উৎপাদন।
আরও চাঞ্চল্যকর বিষয় হলো—অবৈধ এই ইটভাটার মালিক স্বয়ং ধামরাইয়ের ভারারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান!জনপ্রতিনিধি হয়ে আইন ভাঙা, অথচ সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার দায়িত্ব তারই কাঁধে—এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান—“চেয়ারম্যান নিজেই মালিক হওয়ায় কেউ মুখ খুলতে পারে না। পরিবেশ দুষণ, কৃষিজমি নষ্ট—সবকিছু জানার পরও তিনি অবৈধভাবে ইট তৈরি করে চলেছেন।”
ইটভাটাটির বিরুদ্ধে উঠেছে আরও গুরুতর অভিযোগ—পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই ফায়ার সার্ভিসের নিরাপত্তা লাইসেন্স নেই শ্রমিকদের নিরাপত্তা মানা হয় না
আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকিতে অবৈধভাবে ইট উৎপাদনের কারণে এলাকায় গুরুতর বায়ুদূষণ, শিশুদের শ্বাসকষ্ট, ফসলের ক্ষতি এবং বসতবাড়িতে ফাটল পর্যন্ত দেখা যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
ঘটনা সম্পর্কে জানতে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে যোগাযোগের বারবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আইন অনুযায়ী পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করলে জরিমানা, সিলগালা, এমনকি জেল পর্যন্ত হতে পারে—কিন্তু চেয়ারম্যান নিজেই মালিক হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি— অবিলম্বে অবৈধ ভাটা বন্ধ করে স্বচ্ছ তদন্ত, আইনগত ব্যবস্থা ও জনপ্রতিনিধির শাস্তির দাবি করেন তারা।
মন্তব্য করুন