মোঃ রাজু, ব্যুরো চীফ রাজশাহী
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাসান।
এ সময় তাঁর সঙ্গে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপার রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী পুলিশ লাইনস বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টা ০০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ উপভোগ করেন পুলিশ সুপার এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়া বেলা ১২টা ০০ মিনিটে পুলিশ অফিস কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মন্তব্য করুন