dainikkalerpotro
১৫ জানুয়ারী ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে জমজমাট পৌষ মেলা

 

মঞ্জুর রহমান রাজ
ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে শীতকালীন পৌষ মেলা। ধামরাই পৌরসভাসহ ১৬ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পৌষ মেলা শুরু হয়েছে। একে সাকরাইন মেলা বা পৌষসংক্রান্তি মেলাও বলা হয়। তবে হিন্দু সম্প্রদায়ের লোকজন এই মেলাকে বুড়া-বুড়ির মেলাও বলে থাকেন। ছোট বাচ্চাসহ সব শ্রেণি পেশার মানুষকে এই মেলায় দেখা যায়। এ মেলায় ঘুড়ি ওড়ানোসহ বাড়িতে ব্যবহৃত মাটির তৈরি জিনিসপত্র, ছোট বাচ্চাদের বাহারি খেলনা, নারীদের ব্যবহৃত চুড়িসহ আকর্ষণীয় জিনিসপত্র বিক্রি করা হয়। পৌষ মেলার বড় আকর্ষণ থাকে রসগোল্লা, মুড়ি, মিষ্টিজাতীয় হরেক রকমের খাবার। মেলায় আসা লোকজন তাদের শখের জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় পার করছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে এই মেলা বসেছে। ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে ভোর বেলায় এই মেলা বসে। চলে দুপুর পর্যন্ত। তবে কিছু কিছু এলাকায় সকাল থেকে মেলা বসে চলে অনেক রাত পর্যন্ত।

জানা যায়, উপজেলার হাজীপুর, কাকরান, দেপাশাই কাউন্সিল বাজার, কালামপুর, শ্রীরামপুর, বাসনা, বালিয়া, সীতিপাল্লী, সানোড়া, বাড়িগাঁও, নান্নার, গোপালপুর, বারবারিয়া, রোয়াইলসহ বিভিন্ন জায়গায় এই মেলা বসে। তবে কোথাও সকালে আবার কোথাও বিকেলে এই মেলা হয়ে থাকে। কোথাও কোথাও তিন দিনব্যাপী চলে এই মেলা। কিন্তু শ্রীরামপুর মাঠে এই মেলা প্রায় মাসব্যাপী চলে। তবে এই দিনে হিন্দুদের পূজাও পালন করা হয়। মেলায় সব ধর্মের লোকই আসে।

বাঙালি সংস্কৃতিতে পৌষ মাসের এই শেষ দিনটি উৎসব মুখর পরিবেশে পালিত হয়। প্রতিবারের মতো এবারও ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণি- পেশার মানুষ মেলায় আগমন করে। মেলায় কুটিরজাত শিল্প সরঞ্জামের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে থাকেন দোকানিরা।

পৌষ মেলায় আসা শ্যামল চন্দ্র পাল বলেন, ‘যুগ যুগ ধরেই সাকরাইন মেলা বা পৌষ সংক্রান্তি মেলা চলে আসছে। পৌষ মাসের শেষ দিন এই মেলা বসে। কোন কোন এলাকায় ভোর থেকে শুরু হয় আবার কোথাও বিকেলে বসে চলে রাত পর্যন্ত। কোথাও এক দিন, আবার কোথাও তিন দিন বা এক মাস ধরেও চলে এই মেলা। এখানে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করেন। ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। স্বতঃস্ফূর্তভাবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। কোথাও এই মেলাকে বুড়া-বুড়ির মেলাও বলে থাকে। এ মেলার প্রধান আকর্ষণ ঘুড়ি ওড়ানো।’

তিনি আরও বলেন, খেলনাজাতীয় জিনিসপত্র কিনতে বেশি দেখা যায় ছোট বাচ্চাদের। তা ছাড়া বাসায় ব্যবহারের জন্যও অনেকে জিনিসপত্র কেনেন। যেহেতু মেলা উপলক্ষে কম দামে সব কিছুই পাওয়া যায় তাই সবাই কিনে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০