dainikkalerpotro
৩০ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট রামপালে নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর টহল জোরদার জনমনে স্বস্তি।

 

মোঃ রাসেল হাওলাদার,  বাগেরহাট জেলা প্রতিনিধি

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ পেট্রোল টহল পরিচালনা করা হচ্ছে। এ সময় রামপাল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল দেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এ টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়। টহল চলাকালে রামপাল উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক, ঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন যৌথ টহল টিমের সদস্যরা। এ সময় সাধারণ জনগণের সঙ্গে কথা বলে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া রাস্তা ও বাজার এলাকায় যানজট সৃষ্টি না করতে এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটাতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান টহল টিমের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের টহল কার্যক্রম চলবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০