মোঃ রাসেল হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন, হিন্দু নাগরিকসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোজপাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় শেখ আব্দুল ওয়াদুদ আরও বলেন, রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব। কোন ধর্ম বা সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈষম্য নয়-ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাই আমাদের লক্ষ্য। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসাইন, উপজেলা খেলাফত মজলিশে সভাপতি মাওলানা জুলফিকার আলী, মোংলা উপজেলা আমীর আবু হানিফ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, যুগ্ম সমন্বয়কারী গাজী সাকিব, সিনিয়র সদস্য সোহান শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ প্রমুখ। জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন