dainikkalerpotro
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মানিক,  সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নওগাঁ-১ এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তরুণদের নতুন নতুন ভাবনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আমরা স্বপ্নের নওগাঁ-১ গঠন করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, সাপাহার উপজেলা সহ-সেক্রেটারি জাইদুল ইসলাম প্রকৌশলী মমিনুল হক। এছাড়া অন্যান্যের মধ্যেস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী আহমেদ আলী। আলোচনা সভা শেষে ‘স্বপ্নের নওগাঁ-১’ গড়ার লক্ষ্যে তরুণদের ভাবনার ওপর ভিত্তি করে আয়োজিত ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন তরুণকে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০