dainikkalerpotro
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ।

বিকাশ স্বর্ণকার, বগুড়া জেলা প্রতিনিধি 

বগুড়ার সোনাতলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
সকালে কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। নারী ভোটার লায়লা আক্তার জানান, সকালে আগেভাগেই ভোট দিতে এসেছেন, কারণ পরে বাড়ির রান্না ও সংসারের কাজ সামলাতে হবে।বেলা ১০টার দিকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ উভয়েরই ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনেক ভোটার জানান, দীর্ঘদিন পর শান্ত ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রথমবার ভোট দিতে আসা এক তরুণ বলেন,“আমি প্রথমবার ভোট দিতে পেরে খুবই খুশি।”এক মাসের সন্তান কোলে নিয়ে ভোট দিতে আসেন তাসলিমা তানজিলা। তিনি জানান, ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে। বয়স্ক ও অসুস্থ অনেক ভোটারকেও গাড়িতে করে কেন্দ্রে আসতে দেখা যায়। শতবর্ষী মরিয়ম বেগম বলেন, “আজ পর্যন্ত কোনো বছর ভোট বাদ দিইনি, এবারও এসেছি।”বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্যমতে, বেলা ২টা পর্যন্ত গড়ে প্রায় ৫৬ শতাংশ ভোট পড়েছে। সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আক্তারুজ্জামান জানান, বেলা ১টা পর্যন্ত সেখানে ৫৭ শতাংশ ভোট পড়েছে। মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫৬ শতাংশ এবং কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টা পর্যন্ত ৫৮.২৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা।প্রায় সব কেন্দ্রেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের এজেন্টরা জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকেল ৪.৩০টা পর্যন্ত উল্লেখযোগ্য হারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো উপজেলাজুড়ে নিরাপত্তা জোরদার রাখে। বিকেল ৩টা পর্যন্ত কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।বিকেল ৫টা ৪৩মিনিটে সোনাতলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে এই উপজেলায় ভোট গ্ৰহন হয়েছে ৬৫.৫৩ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০