স্টাফ রিপোর্টার:- নান্নু মিয়া
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, আমজনতা দলের প্রার্থী মো. তারেক রহমান যে পরিমাণ ভোট পেয়েছেন, তার চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট বাতিল হয়েছে। অর্থাৎ, ভোটাররা ব্যালটে ভুল করে বা অন্য কোনো কারণে যে ২,৪৪৪টি ভোট নষ্ট করেছেন, প্রজাপতি প্রতীকের প্রার্থীর মোট ভোট সেই সংখ্যাটিরও নিচে।
এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭.৪২ শতাংশ।
মন্তব্য করুন