dainikkalerpotro
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মণিরামপুর একটি আসনে ২টি থানা উপহার দেওয়ার প্রতিশ্রুতি- এমপি গাজী এনামুল হক

 

আবু রায়হান, মণিরামপুর (যশোর)

যশোর-৫ মণিরামপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, রাজগঞ্জ বাজারকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ থানা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে রাজগঞ্জসহ পুরো মনিরামপুর উপজেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

সোমবার ১০নং মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার, বেলতলা বাজার ও চাকলা বাজার, ১১নং চালুয়াহাটি ইউনিয়নের শয়লা বাজার ও নেংগুড়াহাট বাজার, ১২নং শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজার এবং ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের দূর্বাডাঙ্গা বাজার ও শ্যামনগর বাজার, ১৭নং মনোহরপুর ইউনিয়নের তে-মাথা মোড়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মনিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক।

এ সময় এমপি গাজী এনামুল হক বলেন, মণিরামপুর বাংলাদেশের ২য় বৃহত্তর উপজেলা হওয়াতে রাষ্টীয় বরাদ্দ যথেষ্ট না, রাজগঞ্জ বাজার তথা পশ্চিম অঞ্চলের পার্শ্ববর্তী ইউনিয়ন ও গ্রাম গুলো গুরুত্বপূর্ণ হলেও আইনশৃঙ্খলা কাঠামো শক্তিশালী না থাকায় নানা সমস্যা তৈরি হয়। পূর্ণাঙ্গ থানা প্রতিষ্ঠা হলে ২ টি স্বাস্থ্য কমপ্লেক্স হবে, বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, মাদক পাচারকারী ও অপরাধ দমনে গতি আসবে এবং ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ শুরু হবে। বাজারভিত্তিক চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ কঠোরভাবে মোকাবিলা করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হবে।

জনগণের প্রত্যাশা মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা এলাকার জরাজীর্ণ সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান। নির্বাচনের পরপরই এমপির এমন সরাসরি জনসম্পৃক্ততায় আশার আলো দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, মাঠপর্যায়ে এই ধারাবাহিক যোগাযোগ থাকলে মণিরামপুরের উন্নয়ন কর্মকাণ্ডে সত্যিকারের গতি ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০