dainikkalerpotro
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক রাজু

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি 

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় হয়েছে। এতে সভাপতি পদে মো. আজিবুর রহমান আজিজ এবং সাধারণ সম্পাদক পদে ইস্রাফিল খবির রাজু নির্বাচিত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ।
নির্বাচনে ৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির রাজু। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮।
এদিকে, সহ-সভাপতি পদে ৭৬ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জুলু নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী, মিস মিলিনা খানম ওরফে মিলি সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ জানান, মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০