সোহাগ রানা, (মাওনা) গাজিপুর
পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন। গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা জানান।
এক বার্তায় মোশারফ হোসেন বলেন, “রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই পবিত্র মাসের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলন করার তৌফিক দান করুন।”
তিনি আরও বলেন, “গাজীপুর-৩ আসনের জননন্দিত নেতা ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
এই রমজান আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন।”
পরিশেষে তিনি তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করার এবং একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান।
মন্তব্য করুন