স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে একটি যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপার গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আরিচাগামী নীলাচল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের হেলপার গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন