dainikkalerpotro
৫ মার্চ ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাকিমপুর হিলিতে আলোকিত সীমান্ত পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টার: এস এ অলক

দিনাজপুরের হাকিমপুর(হিলি)তে সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধায় হাকিমপুর (হিলি) বাজারস্থ পত্রিকাটির নিজস্ব কার্যালয়ের সামনে মনোরম পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাংবাদিকগণ।

সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল, অধ্যাপক মোঃ এরফান আলী, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নায়াল আবেদীন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও মোঃ ওয়াহেদুর রহমান রিপন, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহ আলম মন্ডল, সীমান্ত শিখা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, হাকিমপুর নারী উদ্যোক্তার সাধারণ সম্পাদক মোছাঃ হামিদা আকতারসহ ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন সাংবাদিক হাফেজ মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০