মোঃ আরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬মার্চ শুক্রবার শহরের তেবাড়ীয়া তিনগম্বুজ জামে মসজিদ ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভার আমীর এ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের মাননীয় সংসদ সদস্য আফজাল হোসেন।
কুমারখালী পৌর ৮ নং ওয়ার্ডের সভাপতি আক্তারুজ্জামানের সঞ্চারনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন,কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, এক্সিম ব্যাংক গাজীপুর কালিগঞ্জ শাখার ম্যানেজার শফিকুল ইসলাম , পৌর ৮নং ওয়ার্ড জামায়ের সদস্য আব্দুস সালাম প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তরা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন- হাফেজ শামীম আনছারী।
মন্তব্য করুন