আবু রায়হান, মণিরামপুর (যশোর)
মণিরামপুরে কিশোর আরিফ হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ৩ঘটিকায় উপজেলার নেহালপুর ইউনিয়নের বৈরাগীর মোড়ের একটি গুরুত্বপূর্ণ সড়কে স্থানীয়রা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেন।
এ সময়ে নিহতের আরিফের পিতা আতিয়ার রহমান বলেন, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই দ্রুত হত্যাকারীদের ফাঁসির শাস্তি নিশ্চিত করা হোক।
নিহতের বোন জুনিয়া বলেন, আমি চাই ভাইয়ের হত্যার সঠিক বিচার হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ কামাল হোসেন বলেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কিশোর আরিফ হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য করুন