dainikkalerpotro
১৫ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখী ঝড়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে ১ জন নিহত ও নিখোঁজ ১জন।

 

স্টাফ রিপোর্টার: এস এ অলক

কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখী ঝড়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মিন্টু মিয়া (৩৬) নামের ১জন নিহত এবং একই ঘটনায় ফরিদ হোসেন (৩২) নামের অপর ১জন নিখোঁজ রয়েছেন।

১৪ মার্চ শনিবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে চিলমারী উপজেলার কড়াই বরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে এবং নিখোঁজ ফরিদ হোসেন ইসহাক আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে আকস্মিক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে গিয়ে নৌকার মালিক মিন্টু মিয়া ও ফরিদ হোসেন ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকা দড়ি ছিড়ে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হয় বলে স্থানীয়রা জানান। নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারের জন্য স্বজন ও এলাকাবাসী রাত থেকেই নদীতে খোঁজাখুঁজি করে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত
তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আঙ্গুর মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় একটি নৌকা মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন।

তিনি আরও জানান, আজ রোববার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তবে নিখোঁজ ফরিদকে উদ্ধারে স্বজন ও এলাকাবাসী এখনো নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ডিউটি অফিসার আছমা আক্তার বলেন, বিষয়টি শুনেছি। থানায় কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে খোঁজ খবর নিচ্ছে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১০

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১১

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১২

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৩

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৪

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৫

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৬

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৭

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৮

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৯

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

২০