dainikkalerpotro
১৯ মার্চ ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে এমপি ও প্রশাসনের, সৈয়দপুরে একই পরিবারের ৭ প্রতিবন্ধী পেলো ঈদ উপহার

 

শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি

ঈদের আনন্দ নেই একই পরিবারে ৭ প্রতিবন্ধীর জীর্ণ ঘরে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে এমপি ও প্রশাসনের। ফলে দরিদ্র অসহায় ওই পরিবারটিতে জেলা প্রশাসকের দেওয়া ঈদ উপহার শুকনা খাবারের ৭টি প্যাকেজ দেওয়া হয়েছে।

নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এর নির্দেশে সৈয়দপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে গতকাল বুধবার (১৮ মার্চ) রাতেই ওই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে দুস্থ নিরীহ পরিবারটির ১০ সদস্যের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস সূত্রে জানা যায়, এবার ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুর উপজেলায় ৩৮ হাজার ৪১৯ জনকে ভিজিএফ এর ১০ কেজি করে চাল, ১৯২ টি শুকনো খাবারের প্যাকেজ, নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অথচ উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়ার এই হতদরিদ্র পরিবারকে শুধু ১০ কেজি ভিজিএফ এর চাল ছাড়া আর কিছুই দেয়া হয়নি। এই খবর পেয়ে বুধবার দুপুরে ওই পরিবারে উপস্থিত হয় সাংবাদিক জাকির হোসেন, শাহজাহান আলী ও আজম খান।

এসময় পরিবারটির প্রধান নজরুল ইসলাম বলেন, আমিসহ আমার দুই ছেলে, এক মেয়ে ও দুই নাতি জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী। এছাড়া আমার বুদ্ধি প্রতিবন্ধী ও বিধবা বড় বোনও আমার সংসারে। মোট ১০ সদস্যদের পরিবার অত্যন্ত দুঃখ দূর্দশার মধ্য দিয়ে দিন কাটছে আমাদের।

পুরো পরিবারে মাত্র একজনের নামে একটা প্রতিবন্ধী কার্ড হয়েছে। সেই ভাতা দিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। একই পরিবারে একাধিক সরকারি সুবিধা দেওয়া সম্ভব নয় বলে চেয়ারম্যান মেম্বাররা আর কোন কার্ড করে দেয়নি। এমনকি অন্য কোন সহায়তায়ও পাইনা।

নজরুলের ছেলে মাহাবুল ও মেয়ে নাজিরা বলেন, আরও কার্ড করে দিতে বললে টাকা চায় তারা। অথচ আশেপাশের অনেক স্বচ্ছল ও বিত্তবান মানুষও একাধিক কার্ডের সুবিধা ভোগ করছে। ঈদ উপহারও পেয়েছে তারা। আর আমরা বরাবরই বঞ্চিত হচ্ছি। তাই ঈদের কোন আনন্দই নেই আমাদের।

এব্যাপারে সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ জানান, প্রতিবন্ধি পরিবারটির তথ্য জানা ছিলনা তাই তাদের কোন সুবিধা দেওয়া সম্ভব হয়নি। পরে আপনাদের মাধ্যমে জানতে পেরে এবং এমপি মহোদয়ের নির্দেশে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলামসহ গিয়ে তাদের ৭ টি শুকনা খাবারের প্যাকেজ দিয়েছি।

উল্লেখ্য, উপরোক্ত তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলেই নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহা ফাতেহা তাকমিলার সাথে কথা বলে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিক ঈদ উপহার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০