dainikkalerpotro
২৩ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরবের ৪৭ বছর: বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে ‘বিএনসিসি ডে’ উদযাপিত

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রথমবারের মতো সরকারি পরিপত্র অনুযায়ী ঘোষিত ‘বিএনসিসি ডে’ গত ২৩ মার্চ ২০২৬ তারিখে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সুশৃঙ্খল ও দক্ষ নাগরিক গড়ার অঙ্গীকার নিয়ে দিবসটি পালন করে সংস্থাটি।

​দিবসটির সূচনায় ফজরের নামাজের পর বিএনসিসির উত্তরোত্তর অগ্রগতি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বিএনসিসি সদর দপ্তরে মহাপরিচালক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনসিসির সকল পর্যায়ের অফিসার, সামরিক প্রশিক্ষক এবং ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করেন।

​বিএনসিসি দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা, প্রতিরক্ষা সচিব এবং বিএনসিসির মহাপরিচালক পৃথক বাণী প্রদান করেন। বাণীতে তাঁরা দেশ গঠনে ক্যাডেটদের অসামান্য অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

​উল্লেখ্য যে, ‘টোটাল পিপলস ওয়ার’ বা জনযুদ্ধের ধারণায় দেশের তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ২৩ মার্চ এই বাহিনী প্রতিষ্ঠা করা হয়। দেশের যেকোনো সংকট বা প্রাকৃতিক দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে তৎকালীন সময়ে গৃহীত এই দূরদর্শী চিন্তা আজ সফল প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই বিএনসিসি তরুণদের সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

​এ বছরের কর্মসূচিগুলো বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ,বিজিবিএমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। তার নেতৃত্বে ক্যাডেটরা বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে দিবসটিকে স্মরণীয় করে তোলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০