dainikkalerpotro
২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় মণিরামপুরের একই পরিবারের ৩ জন নিহত

 

নিজস্ব প্রতিবেদক:

যশোর জেলার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আব্দুল মজিদ সরদার (৭০), তার পুত্র মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসানের চার বছরের কন্যা সেহেরিশ। আজ ভোররাত ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন নিহত মাহমুদ হাসান জাকারিয়া জনির মা মনোয়ারা বেগম (৬০), জনির স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)। তাদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ও পরে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকারযোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত তিনটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে প্রাইভেট কারটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবীর দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান। তিনি বলেন, প্রত্যক্ষদর্শী না থাকায় দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

প্রাইভেটকারের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
নিহত মাহমুদ হাসান জাকারিয়া জনি মণিরামপুরে ইন্টারনেট ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের কর্মী রিয়াদ হোসেন জানান, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় জনি, তার বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত জনির মা, স্ত্রী ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রিয়াদ হোসেন বলেন, রাতেই সব আইন প্রক্রিয়া শেষ করে নিহত তিনজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০