স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধামরাই মডেল প্রেসক্লাবকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। স্বাধীনতার চেতনা ধারণ এবং এলাকায় গঠনমূলক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ান আহমেদ রাফি।
ধামরাই মডেল প্রেসক্লাবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও নান্নু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, কার্যকরী সদস্য মোঃ আনিছ, মোঃ জাহিদুল ইসলাম এবং মোঃ বাবু শেখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ধামরাই মডেল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে অত্যন্ত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই সম্মাননা তাদের আগামীর পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।
সম্মাননা প্রাপ্তিতে ধামরাই মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ ও জাতির সেবায় কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন