নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।
আসন্ন ২ এপ্রিল (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা উপস্থাপন করা হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা।
বর্তমানে রমজানসহ বিভিন্ন কারণে সৃষ্ট ক্লাসের ঘাটতি পূরণে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর রয়েছে। তবে বর্তমানে দেশে বিদ্যমান জ্বালানি সংকট, তীব্র যানজট এবং হামের প্রাদুর্ভাবের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছে। এসব প্রতিকূলতা বিবেচনায় নিয়েই সরাসরি ক্লাসের বিকল্প হিসেবে অনলাইন মাধ্যমকে যুক্ত করার কথা ভাবছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মিশ্র পদ্ধতি বা অনলাইন ক্লাস কতদিন পর্যন্ত চলবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মন্ত্রিসভার বৈঠকে
মন্তব্য করুন