dainikkalerpotro
৫ এপ্রিল ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক: ৪৭ দিনের সরকারি কার্যক্রম পর্যালোচনা ও কাউন্সিলের প্রস্তুতি

 

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম পর্যালোচনা এবং দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

​বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ওপর স্থায়ী কমিটির সদস্যদের পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণ করা হয়। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যত দ্রুত সম্ভব দলের কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তবে সাংগঠনিক প্রক্রিয়ার কারণে আসন্ন ঈদুল আজহার আগে কাউন্সিল সম্পন্ন করা সম্ভব নয় বিধায় এর জন্য আরও কয়েক মাস সময় প্রয়োজন হতে পারে।

​বৈঠকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং দলকে চাঙা রাখতে বিভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং সরকারের ৪৭ দিনের গৃহীত প্রশাসনিক ও জনকল্যাণমূলক পদক্ষেপসমূহ স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে।

​সভায় সশরীরে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

​দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১০

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১১

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১২

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৩

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৪

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৫

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৬

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৭

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৮

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৯

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

২০