dainikkalerpotro
৫ এপ্রিল ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​লিঙ্গ পরিচয় গোপনের অভিযোগ: পদ হারালেন ছাত্রদল নেতা

 

নিজস্ব প্রতিবেদক

​ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

​জেলা ছাত্রদলের দপ্তর সংশ্লিষ্ট যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

​জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই মহাবিদ্যালয়ের পূর্বের আংশিক কমিটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হয়। অভিযোগ উঠেছে, কমিটিতে পদ পাওয়ার জন্য জমা দেওয়া জীবনবৃত্তান্তে (বায়োডাটা) রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দলীয় ফোরামে জানাজানি হয় যে, তিনি জেন্ডার পরিবর্তন করেছেন। জীবনবৃত্তান্তে প্রকৃত সত্য উল্লেখ না করে তথ্য গোপন করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​এ বিষয়ে জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল পাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​অন্যদিকে, বহিষ্কৃত রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেন, সাংস্কৃতিক অঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মতে, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যক্তির লিঙ্গ পরিচয়ের চেয়ে কাজের যোগ্যতা ও দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় থাকা এই কর্মী তার বহিষ্কারের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০