নিজস্ব প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ লতিফ খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের সূচনায় অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে বরণ করে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বিরুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
লতিফ খান আরও বলেন, “নতুন বছরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রিয় বিরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মানবিক এলাকায় পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন