dainikkalerpotro
১৩ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা বৈঠক

 

নিজস্ব প্রতিবেদক:

দেশের বর্তমান ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

​বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে অনুষ্ঠিত এই বৈঠকে মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

​প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ধাপের বৈঠকটি বেলা ১১টায় শুরু হয়। এতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, ট্রান্সকম গ্রুপ, কাজী ফার্মস লিমিটেড এবং ব্র্যাক এন্টারপ্রাইজের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। উপস্থিত ছিলেন পারভেজ সাইফুল ইসলাম, সিমিন রহমান, আব্দুল্লাহ আল মামুন, কাজী জাহেদুল হাসান, কাজী জাহিন হাসান, তামারা হাসান আবেদ এবং আজিজুল হক।

​দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় ধাপের বৈঠকে আকিজ ভেঞ্চার গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, লাল তীর সিডস এবং প্যারাগন লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন। এই ধাপে এস কে শামীম উদ্দিন, সাইয়েদ জহুরুল আলম, তাজওয়ার এম আওয়াল এবং মশিউর রহমান তাঁদের খাতের বিভিন্ন দিক তুলে ধরেন।

​সবশেষ দুপুর ১টা ৩০ মিনিটে তৃতীয় ধাপের বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং টিকে গ্রুপের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এতে আহসান খান চৌধুরী, আমিনুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা হায়দার এবং তারিক আহমেদ উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ তুলে ধরেন।

​এর আগে গত ৪ এপ্রিলও দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সভায় বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, শিল্প খাতের নানা সংকট এবং জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। ওই সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। মূলত সেই আলোচনার ধারাবাহিকতা এবং নির্দিষ্ট খাতভিত্তিক সমস্যা সমাধানের পথ খুঁজতেই আজকের এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০