নিজস্ব প্রতিবেদক:
বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পরিচালন ব্যয় হ্রাসে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৯ এপ্রিল এ সংক্রান্ত একটি বিশেষ পরিপত্র জারি করা হয়েছে, যেখানে সরকারি গাড়ির জ্বালানি ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক খাতে ব্যয় কমানোর সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যয় সংকোচনে ১০ দফা নির্দেশনা পরিপত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কিছু সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে:
গত ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে অর্থ বিভাগ কর্তৃক প্রণীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা পর্যালোচনার পর এই সাশ্রয়ী সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, এই নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে। বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সরকারের সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্তব্য করুন