dainikkalerpotro
১৫ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম, সমন্বয় হবে ভবিষ্যতে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

 

নিজস্ব প্রতিবেদক:

বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে বর্তমান সরকার এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই দাম সমন্বয় করা হবে। বুধবার (১৫ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ে অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

​ড. তিতুমীর জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব সামাল দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

​উপদেষ্টা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই দেশকে অর্থনৈতিক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে প্রতিবারই দলটি সফলভাবে সেই সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তারা উন্নয়নের একটি মিথ্যা বয়ান তৈরি করেছিল। বাস্তবে আওয়ামী লীগ সরকার বিএনপির রেখে যাওয়া প্রবৃদ্ধির রেকর্ডকেও স্পর্শ করতে পারেনি।

​পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসিতে অনুষ্ঠিত এই সভায় দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচি’র অংশ হিসেবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই কমিটি নিয়মিত কাজ করে যাবে বলে সভায় জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০