ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভোর আনুমানিক ৬টার দিকে বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ ভূঞাপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। বাসের আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে
মন্তব্য করুন