dainikkalerpotro
২০ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী; দিনভর বগুড়ায় নানা উন্নয়ন প্রকল্পের সূচনা

 

নিজস্ব প্রতিবেদক | বগুড়া

দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারঘোষিত দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে তাঁর পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচির সূচনা করা হয়।

​দুপুর পৌনে ২টার দিকে প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শিশুস্বাস্থ্য রক্ষা সরকারের অন্যতম সফল উদ্যোগ এবং দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, একটি শিশুও যেন এই টিকাদান কার্যক্রম থেকে বাদ না পড়ে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।

​অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিলটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক এবং রাজনৈতিক নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীকে নিজ এলাকায় কাছে পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

​এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের শুরুতে তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। একই স্থান থেকে তিনি বগুড়াসহ দেশের মোট সাতটি জেলায় বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে ডিজিটাল ‘ই-বেইলবন্ড’ ব্যবস্থার উদ্বোধন করেন। এরপর তিনি দেশের ১৩তম মহানগর হিসেবে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

​দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১০

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১১

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১২

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৩

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৪

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৫

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৬

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৭

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৮

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৯

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

২০