dainikkalerpotro
২৩ এপ্রিল ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্যের অভিযোগ: সংসদ সদস্য আমির হামজাকে লিগ্যাল নোটিশ

 

নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া

​কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম এই নোটিশ প্রেরণ করেন।

​নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি একটি জনসভায় মুফতি আমির হামজা প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে জনসম্মুখে ‘ফজু পাগল’ বলে সম্বোধন করেন। তার এই বক্তব্যের ভিডিওচিত্র পরবর্তীকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

​লিগ্যাল নোটিশে আরও অভিযোগ করা হয়, সংসদ সদস্য আমির হামজা কেবল তুচ্ছতাচ্ছিল্যই করেননি, বরং ফজলুর রহমানকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো এবং কুকুর মারার ইনজেকশন দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর হুমকি প্রদান করেছেন। আবেদনকারীর দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে প্রবীণ ও সম্মানিত এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় ফজলুর রহমানের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের অনুভূতিতে চরম আঘাত লেগেছে। এতে তাঁর দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদাহানি ঘটেছে বলেও নোটিশে দাবি করা হয়।

​এই মানহানিকর বক্তব্যের প্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে এবং সংসদ সদস্যের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১০

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১১

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১২

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৩

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৪

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৫

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৬

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৭

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৮

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৯

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

২০