dainikkalerpotro
২৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে সাবরেজিস্ট্রারের দুর্নীতির খবর দেওয়ায় দেশ টিভির সাংবাদিককে অপহরণ চেষ্টা

 

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া 

সাভারের বিতর্কিত সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক টেলিভিশন সাংবাদিককে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাভার সাবরেজিস্ট্রার কার্যালয় এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী দেওয়ান ইমন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’র সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত। এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

​ঘটনা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দেওয়ান ইমনসহ কয়েকজন সংবাদকর্মী স্থানীয় দলিল লেখক সমিতির নির্বাচনের প্রচারণা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে সাবরেজিস্ট্রার কার্যালয়ে যান। সেখানে সাবরেজিস্ট্রার জাকির হোসেনের পক্ষে কাজ করা অনুমোদনহীন কিছু অনলাইন পোর্টালের বহিরাগত কয়েক ব্যক্তির উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় সংবাদকর্মীরা তাদের পরিচয় জানতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে সাবরেজিস্ট্রারের মদদপুষ্ট ৫০-৬০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী সংবাদকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেওয়ান ইমনকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত জনতা ও অন্য সংবাদকর্মীদের বাধার মুখে অপহরণ চেষ্টা ব্যর্থ হলেও সন্ত্রাসীদের হামলায় দেওয়ান ইমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​ভুক্তভোগী সাংবাদিক দেওয়ান ইমন জানান, সম্প্রতি সাবরেজিস্ট্রার জাকির হোসেনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির তথ্য প্রমাণসহ দেশ টিভিতে সংবাদ প্রচার করা হয়। এরপর থেকেই ওই কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছিলেন এবং কর্মস্থলে মিথ্যা অভিযোগ পাঠিয়ে হয়রানি করার চেষ্টা করেন। আজকের এই হামলা ও অপহরণ চেষ্টা সেই প্রতিহিংসারই ধারাবাহিকতা। তিনি অবিলম্বে এই ঘটনায় দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাবরেজিস্ট্রার জাকির হোসেন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সাবেক নেতা এবং তিনি নিজ কার্যালয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছেন। এই ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাভারের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অবিলম্বে তার অপসারণ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে অভিযুক্ত সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​এদিকে ঘটনার খবর পেয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ভুক্তভোগী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনাটিকে দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে বিষয়টি নিয়ে সাবরেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০