dainikkalerpotro
২৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে প্রধান শিক্ষকই কোচিং ব্যবসায়ী, সরকারি বিদ্যালয়ে শিক্ষার আড়ালে বাণিজ্য

 

সোহাগ রানা | বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা জে এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের কয়েকজন সহকারী শিক্ষককে নিয়ে নিয়মিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণেই কোচিং পরিচালনা করা হচ্ছে, যা সরকারি নীতিমালার পরিপন্থী।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই কোচিং কার্যক্রম চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রথম ধাপে কোচিং নেওয়া হয়। পরে বিদ্যালয় ছুটির পর বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় দ্বিতীয় ধাপের কোচিং। এই কার্যক্রম প্রায় প্রতিদিনই পরিচালিত হচ্ছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বিদ্যালয়ের বাইরে পৃথকভাবে একটি কোচিং সেন্টারও পরিচালনা করছেন। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বাইরের শিক্ষকদের নিয়োজিত করে নিয়মিত কোচিং বাণিজ্য চালানো হচ্ছে। কয়েক শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোটবই অনুসরণ করে পড়ানো হচ্ছে এবং এর বিনিময়ে অর্থ গ্রহণ করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, কোচিংয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি মাসিক ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাণিজ্যিকভাবে কোচিং বা প্রাইভেট পড়াতে পারেন না। এ ধরনের কার্যক্রমকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হয় এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, “সরকারি শিক্ষকদের প্রাইভেট বা কোচিং পড়ানোর বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া বলেন, “সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং করানোর কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে আপনারা রিপোর্ট করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা কোচিং কার্যক্রম পরিচালনার বিষয়টি স্বীকার করে বলেন, “কিছু শিক্ষার্থী দুর্বল হওয়ায় অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে কোচিং চালু করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার কথাও স্বীকার করেন।

অন্যদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সামান উদ্দিন সাদিক প্রাইভেট বা কোচিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের স্বামী, নিজেকে সমাজকর্মী ও সচেতন নাগরিক হিসেবে পরিচয়দানকারী শফি কামাল। তিনি সাংবাদিকদের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ‘স্বাভাবিক বিষয়’, তাই এখানে সংবাদকর্মীদের আসার প্রয়োজন নেই। অভিযোগ রয়েছে, তিনি কোচিং বাণিজ্যকে অনিয়ম না মেনে বরং এটিকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। স্থানীয়দের মতে, এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
স্থানীয় সচেতন মহল বলছে, বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমের মান উন্নয়নের পরিবর্তে কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়া শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১০

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১১

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১২

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৩

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৪

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৫

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৬

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৭

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৮

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৯

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

২০