স্টাফ রিপোর্টার | জাহিদুল ইসলাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারের আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক। ঈদের আনন্দ প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়ুক এবং সমাজ থেকে সকল হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর হোক।
মোঃ মোশারফ হোসেন বর্তমানে আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও জানান, মানবতা, ভালোবাসা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। স্থানীয় জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চান।
ঈদ উদযাপনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে এই যুবদল নেতা বলেন, আমাদের সমাজ সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হোক। শুভেচ্ছা বার্তার শেষে তিনি ৩ নং ওয়ার্ডসহ আশুলিয়ার সর্বস্তরের জনগণকে আবারও ‘ঈদ মোবারক’ জানান।
মন্তব্য করুন