কালেরপত্র ডেস্ক
২ জুন ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া 

মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (০২ জুন) রাত ১২টা ০৫ মিনিটে উপজেলার চকমিরপুর এলাকার চেয়ারম্যান বাড়ীর মোড়ের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—দৌলতপুর থানাধীন চক মিরপুর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (১৯) এবং একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু রায়হানের নেতৃত্বে একটি টিম নিয়মিত রাত্রীকালীন মোবাইল ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায় যে, চকমিরপুর চেয়ারম্যান বাড়ীর মোড়ে দুজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করে তাঁর নির্দেশনায় পুলিশ ফোর্স সেখানে অভিযানে যায়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নুরুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম এবং নীরব হোসেনের কাছ থেকে ৫০ গ্রামসহ সর্বমোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য চার হাজার টাকা।

​দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ: ০২/০৬/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নয়ন মিয়াকে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১০

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১১

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১২

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৩

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৪

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৫

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৬

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

১৭

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

১৮

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

১৯

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার।

২০