সোহাগ রানা | বিশেষ প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় শ্রীপুরের মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০৩ (শ্রীপুর-গাজীপুর সদর) আসনের মাননীয় সংসদ সদস্য (১৯৬) জনাব অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:জনাব পীরজাদা মাওলানা এস. এম রুহুল আমিন প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি। জনাব আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির সরকার আহবায়ক, শ্রীপুর পৌর বিএনপি।জনাব মোঃ আনোয়ার হোসেন বেপারী সিনিয়র যুগ্ম-আহবায়ক, শ্রীপুর পৌর বিএনপি।জনাব এ্যাডভোকেট আহসান কবির যুগ্ম-আহবায়ক, শ্রীপুর পৌর বিএনপি।জনাব আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী সদস্য সচিব, শ্রীপুর পৌর বিএনপি।
শ্রপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, খোকন প্রধান টিপু সুলতান রেজাউল করিম খোকন,এমদাদ হোসেন মন্ডল সেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন,
সহ শ্রীপুর পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদান এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর দূরদর্শী পদক্ষেপের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি পীরজাদা মাওলানা এস. এম রুহুল আমিনের পরিচালনায় কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে শ্রীপুর পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন