কালেরপত্র ডেস্ক
৮ জুন ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

 

বিশেষ প্রতিনিধি | সোহাগ রানা  

‎গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ মোঃ আনিছুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই প্রিয় ভাইয়ের মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তার ছোট বোন রাশিদা বেগম। একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ শ্রীপুরবাসী।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার (৭ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

‎এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরপরই মানসিকভাবে ভেঙে পড়েন তার ছোট বোন রাশিদা বেগম। স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি; হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও পরপারে পাড়ি জমান।

‎সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দুই ভাই-বোনকে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়।

‎মরহুমের রাজনৈতিক সহকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আনিছুর রহমান কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন শ্রীপুরের উন্নয়নে নিবেদিত প্রাণ এক অভিভাবক। তার চলে যাওয়া স্থানীয় রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল। দুই ভাই-বোনের এমন মর্মান্তিক প্রস্থান এলাকার মানুষের মাঝে গভীর শোকের পরিবেশ সৃষ্টি করেছে। তারা মরহুমদ্বয়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০