কালেরপত্র ডেস্ক
১৯ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে যুবদল নেতার ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতবাড়ি

 

স্টাফ রিপোর্টারঃ মোঃ আনিসুর রহমান 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নের বিষ্ণপুর এলাকায় কালিগঙ্গা নদীতে এবং চকমিরপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে নদীভাঙন, কৃষিজমির ক্ষয় এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।

​স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামের নেতৃত্বে ও প্রত্যক্ষ ছত্রছায়ায় তার ভাগ্নে মো. রনি বিষ্ণপুর এলাকায় কালিগঙ্গা নদীতে এবং মো. নান্নু রামচন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে এই ড্রেজার ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রভাবশালী মহলের দাপটের কারণে স্থানীয় সাধারণ মানুষ প্রকাশ্যে এই কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পান না।

​এলাকাবাসী সূত্রে জানা যায়, দিন-রাত চব্বিশ ঘণ্টা ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করায় নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে যাচ্ছে। ফলে তীরবর্তী এলাকার বসতবাড়ি, রাস্তা ও ফসলি জমি চরম ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে ড্রেজারের অনবরত শব্দে এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামনে বর্ষা মৌসুম থাকায় নদীভাঙনের শঙ্কা আরও বাড়লেও স্থানীয় প্রশাসনকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ড্রেজার ব্যবসায়ী মো. রনি ও মো. নান্নুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।

​তবে যুবদল নেতা আব্দুস সালাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, রাজনীতি করার কারণে অনেকেই আত্মীয় পরিচয় দেয়, কিন্তু সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ীদের সঙ্গে তার কোনো পারিবারিক বা ব্যবসায়িক সম্পর্ক নেই এবং অপরাধীদের তিনি প্রশ্রয় দেন না।

​এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, অবৈধ ড্রেজার পরিচালনা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে যুবদল নেতার ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতবাড়ি

পাটুরিয়ায় যমুনা নদীতে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাল নৌ পুলিশ

দিনাজপুরের বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার ও ২ হাজার টাকা জরিমানা।

জলজট আর যানজটের মরণফাঁদে আশুলিয়া: বৃষ্টিতে থমকে গেছে শিল্পাঞ্চল

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১০

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

১১

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

১৩

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

১৪

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১৫

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১৬

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১৭

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৮

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৯

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

২০