নান্নু মিয়া,স্টাফ রিপোর্টারঃ
২৯ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের পূর্বপাড়া শ্রী শ্রী বাবু বৃন্দাবন চন্দ্র মন্ডলের বাড়িতে অনুষ্ঠিত বাৎসরিক নাম ও পদাবলীকীর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১নং সদস্য, মানিকগঞ্জ-১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহ কবির।
প্রধান অতিথির বক্তব্যে এস. এ. জিন্নাহ কবির বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধর্ম ও মতের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও পূর্ণ অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার দৃঢ় পদক্ষেপ নেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দলের মূল দর্শনই হলো ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যেখানে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।”
তিনি আরও বলেন, “ধানের শীষ হলো ঐক্যের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারলে, দেশের জনগণ শান্তি, ন্যায়বিচার ও সমঅধিকার ফিরে পাবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন,মানিকগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী,মানিকগঞ্জ জেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ খালেক সিকদার, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস , শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন,শিবালয় উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, মোঃ কালাম মীর, সিনিয়র সহ-সভাপতি পয়লা ইউনিয়ন বিএনপি, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার,মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু ,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইজ্ঞিনিয়ার রবিউজ্জল হোসেন রবি, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর।
মন্তব্য করুন