dainikkalerpotro
১৮ ডিসেম্বর ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 


 

মঞ্জুর রহমান রাজ, ধামরাই,ঢাকা

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটাস্থ আমিন মডেল টাউন এলাকায় সরকারী বিদ্যালয়ের নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে মোঃ শামীম হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরশহরের আমিন মডেল টাউন এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিক শামীম হোসেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ মনির মন্ডলের ছেলে। সে ১০তলা ভবনের নবম তলায়
টাইলসের কাজ করছিলেন।

স্থানীয়রা জানায়, শামীম সকাল থেকে ১০তলা ভবনের নবম তলায় বাঁশের মাচা দিয়ে টাইলসের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বাঁশের মাচা ভেঙে নিচে পরে যায়। পরে আশে পাশের লোকজন দৌড়ে এসে শামীমকে উদ্ধার করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

শামীমের সহযোগী জাহিদ হোসেন বলেন, আমরা দুইজনেই নবম তলায় টাইলসের কাজ করছিলাম। হটাৎ করে মাচা ভেঙে শামীম নিচে পড়ে যায়। আমি কোন রকমে আরেকটা বাঁশ ধরে ঝুলে ছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই ভবনে নিরাপত্তা না থাকায় আমি কাজ করতে চাইছিলাম না আজকে।

এই বিষয়ে নুরানী কনস্টেশনের ইঞ্জিনিয়ার মোঃ হামিদ জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে শুনেছি নবম তলা থেকে শামীম নামে এক শ্রমিক পড়ে আহত হয়েছেন। আমাদের লোকজন তার সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে।

এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । নিহতের মরদেহ আশুলিয়া থানার গণস্বাস্থ্য হাসপাতালে আছে। পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১০

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১১

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১২

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৩

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৪

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৫

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৬

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৭

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৮

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৯

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

২০